দক্ষিণবঙ্গের তাপমাত্রা কালিম্পংয়ের থেকেও কম!

0
101
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলের পারদ এখন কালিম্পং-এর থেকেও নীচে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বুধবার গভীর রাতে কালিম্পং-এ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি, অথচ বীরভূমের সিউড়িতে তা নেমেছে ১৪.২ ডিগ্রিতে। পুরুলিয়ায় রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি, বাঁকুড়ায় ১৫.১ এবং কল্যাণীতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা, শুকনো হাওয়া – যেটি দক্ষিণবঙ্গে এনে দিচ্ছে শীতের ইঙ্গিত। রাজ্যজুড়ে শীতের আমেজ যে শুরু হয়েছে তাতে সন্দেহ নেই। এখনও কনকনে ঠান্ডা পড়েনি ঠিকই, কিন্তু ভোর এবং রাতের শীতল হাওয়ায় জবুথবু হওয়ার অবস্থা। আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে ইতিমধ্যে।
ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঠান্ডার দাপট বাড়বে। উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হওয়ায় সেখানে ঠান্ডার ধরণও আলাদা।