গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ২০ ডিগ্রির নীচে নামবে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসের

    ২০ ডিগ্রির নীচে নামবে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসের

    0
    97
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অবশেষে বাড়তে চলেছে রাতে-ভোরের শিরশিরানি। রবিবার বা সোমবার থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। ১৯ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা।

    ১৫-১৬ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। রাতের তাপমাত্রা কমবে উত্তরের সমতলেও। তবে পুরোপুরিভাবে জাকিয়ে শীত আসতে এখনও ঢের দেরি রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী, শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা হতে পারে আকাশ। পশ্চিমের জেলাতে শীতের অনুভূতি কিছুটা হলেও বাড়বে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং-এর কিছু এলাকায় ভোরে হালকা কুয়াশা থাকবে।

    রবিবার থেকে যেহেতু দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে, তাই আগামী সপ্তাহে শীতের আমেজ ভোরে বা সকালে কিছুটা হলেও বাড়বে। তবে খুব বেশি পারাপতনের সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই।