গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দিল্লিতে শীতের দাপট, উত্তর-পশ্চিমে পারদ পতন 

    দিল্লিতে শীতের দাপট, উত্তর-পশ্চিমে পারদ পতন 

    0
    130
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দূষণ পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও শীতের দাপটে বিপর্যস্ত দিল্লি। শুধু দিল্লিই নয়, তাপমাত্রা নামতে শুরু করেছে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতেও।
    আগামী কয়েক দিনের মধ্যেই সেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের। তার সঙ্গে চলবে কুয়াশার দাপটও।ডিসেম্বর মাস পড়ে গেলেও তাপমাত্রা সে ভাবে এখনও নামেনি উত্তর ভারত এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। তবে মৌসম ভবন জানিয়েছে, আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই শীতের দাপট বাড়বে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের বেশির ভাগ অংশে, মধ্য ভারত এবং পূর্ব ভারতেও। দেশের এই অঞ্চলগুলির কোথাও কোথাও তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। পশ্চিম হিমালয় অঞ্চল এবং দক্ষিণ ভারতের কিছু অংশে আবার এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে। শীতের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে চলবে কুয়াশার দাপটও।
    ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। বিশেষ করে ৭ ডিসেম্বরের রাত থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে ওই রাজ্যগুলিতে। ফলে দৃশ্যমানতাও নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিক থেকেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানায়।