শীতল পশ্চিমী হাওয়ার দাপটে কলকাতায় শীতের আমেজ

0
171
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
শীতল পশ্চিমী হাওয়ার দাপটে কলকাতার তাপমাত্রা ১৮-র নীচে নেমেছে। ওড়িশা ও ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তারই প্রভাব পড়েছে এরাজ্যে।
আগামী ৫দিন এরকমই থাকবে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমেছে। বাংলাজুড়েই পশ্চিমী হওয়ার দাপট ছিল। শীতের আমেজ চলবে উইকএন্ড পর্যন্ত। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। তবে বেলা বাড়লে শীতের ভাব উধাও হয়ে যাচ্ছে। সকালে হালকা কুয়াশা দাপট থাকছে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে এবং সকালে থাকবে। কলকাতার তাপমাত্রা ১৮, ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। আপাতত ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।