ফেব্রুয়ারিতেই গলদঘর্ম! রাজ্যে পারদ ঊর্ধ্বমুখী

0
49
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
ফেব্রুয়ারির মাঝামাঝি পেরোতেই শীতের অস্তিত্ব উধাও কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ভোরে হালকা শিরশিরে ভাব থাকলেও দিনে গরমের অস্বস্তি বাড়ছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনেই শীত একেবারে উধাও হয়ে যাবে, আর তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী। সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিন-রাতের পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে, আর শীতল উত্তর-পশ্চিম হাওয়া না থাকায় বাতাস শুষ্কই থাকবে। বৃহস্পতিবার থেকেই দিনে শীতের অনুভূতি কার্যত উধাও হয়ে যাবে, রোদের তীব্রতাও বাড়বে।
কলকাতার তাপমাত্রা ফেব্রুয়ারিতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের তাপমাত্রা দার্জিলিং ও পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬-৭ ডিগ্রি সেলসিয়াস।