গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata ভ্যাপসা গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গে

    ভ্যাপসা গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গে

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত নিস্তার মিলছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর। দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েক দিনে ভারী বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই।
    তবে ঝোড়ো হাওয়ায় দুই-এক দিন সাময়িক স্বস্তি মিলতে পারে। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। মঙ্গলবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এ ছাড়া আর কোনও স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গবাসীর।
    বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমার সম্ভাবনা নেই। তাপমাত্রাতেও বিশেষ কোনও হেরফর হবে না আগামী কয়েক দিন।