
রাজ্যে আবারও ভিজে আবহাওয়া ফিরতে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ- দুই ভাগেই বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি মাঝারি নয়, বেশিরভাগ জায়গায় হবে হালকা ও বিক্ষিপ্তভাবে।
ফলে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বদল না-আসার সম্ভাবনাই বেশি। কোথাও কয়েক পশলা, কোথাও আবার একেবারেই নাও হতে পারে, এমন অস্থায়ী বৃষ্টি পুরো দিনের আবহাওয়াকেই অনিশ্চিত রাখবে। কলকাতার আকাশ মেঘলা, রাতে বজ্রঝড়ের সম্ভাবনা কলকাতার পূর্বাভাস বলছে, সারাদিনই আকাশ মেঘলা থাকবে। বুধবার রাতের মধ্যে শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বজ্রবিদ্যুতের সতর্কতাও রয়েছে। উত্তরবঙ্গেও পাহাড়ি এলাকা সহ-বেশিরভাগ জেলাতেই বুধবার বৃষ্টি হতে পারে।
বজ্রঝড়ের আশঙ্কায় উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি রয়েছে। ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০–৪০ কিমি পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস।






