দোলে গরম বাড়বে কলকাতা সহ দক্ষিণে 

0
100
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
দোলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও গরম বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে ভোরবেলায় ও সন্ধেতে মনোরম আবহাওয়া বিরাজ করবে। ধীরে ধীরে বেলা বাড়লে উষ্ণতা বাড়বে, রাতেও গরম এবং অস্বস্তি থাকবে। তবে আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাকি পার্বত্য জেলাতে।
এরই মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে।