‘মিনি’ কালবৈশাখী! দক্ষিণে কমলা সতর্কতা, উত্তরেও

0
57
ছবি সৌজন্যে : নিজস্ব
মরশুমের প্রথম কালবৈশাখীতেই লণ্ডভণ্ড কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। সোমবার সন্ধ্যা থেকে রাত গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে শহরে।
এরপর শুরু হয় ঝড়। কলকাতা, মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় রীতিমতো তাণ্ডব চলে ঝড়ের। কলকাতায় ৭২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় হয়। এদিকে, বসন্তের মিষ্টি আমেজের মধ্যেই রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে অকাল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়তে চলেছে। কলকাতায় আপাতত পরিস্থিতি স্থিতিশীল থাকলেও জেলাগুলির দিকে ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া ও দমকা বৃষ্টিপাত- যার প্রকৃতি অনেকটা কালবৈশাখীর মতো। সোমবার সন্ধের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে, সঙ্গে ঘন ঘন বজ্রবিদ্যুতের শব্দ। দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, বইতে পারে থান্ডারস্কোয়াল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের একাধিক জেলায় ২১ মার্চ পর্যন্ত আবহাওয়া অস্থির থাকবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৫ ও ১৬ মার্চ বিশেষ সতর্কতা জারি রয়েছে- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু এলাকায় ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।