গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata পশ্চিমী ঝঞ্ঝায় রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি! পাহাড়ে তুষারপাত

    পশ্চিমী ঝঞ্ঝায় রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি! পাহাড়ে তুষারপাত

    0
    30
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাবে ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের ফলে তাপমাত্রা কমে গিয়ে দক্ষিণবঙ্গে ফিরেছে একটু ঠান্ডার আমেজ। রবিবার কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যাওয়ায় সেই পরিবর্তন আরও স্পষ্ট হয়।
    হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহেও এমনই আবহাওয়া বজায় থাকবে। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে, যা বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। এই পরিস্থিতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে, বলছে হাওয়া অফিস। সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। দুপুরের পর স্থানীয়ভাবে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিন একই ধরনের আবহাওয়া থাকতে পারে এবং শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
    উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।