
ঘূর্ণিঝড় দিটওয়া’র কার্যত শক্তি হারিয়ে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং ধীরে ধীরে পারদ নামার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছেছে। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রির ঘরে। জেলার বেশ কিছু অঞ্চলে পারদ ১৪ ডিগ্রির আশপাশে রয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস। সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পশ্চিমের জেলাগুলোতে পারদ ১১-১২ ডিগ্রিকেও স্পর্শ করতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে, বিশেষত উপকূলবর্তী অঞ্চলে, ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছেই। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সেখানে তাপমাত্রায় বড়সড় পরিবর্তন না হলেও সকাল ও রাতে শীতের অনুভূতি থাকবে।




