তীব্র দাবদাহ, দেখা নেই বৃষ্টির 

0
159
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পূর্বাভাস দিলেও সেভাবে বৃষ্টির দেখা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় অল্প-বিস্তর বৃষ্টি হলেও গরমে কোনও প্রভাব পড়ছে না।
বরং দাবদাহ আরও বাড়ছে। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে রাজ্যের অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ভাসতে পারে। তবে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সেভাবে বৃষ্টির দেখা মিলবে কিনা, তা এখন স্পষ্ট নয়। অন্যান্য জেলায় বৃষ্টি হলে তার প্রভাবে কিছুটা ঠান্ডা বাতাসের ছোঁয়া পেতে পারে শহরবাসী। উত্তরবঙ্গেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সেখানেও বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।