গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata পারদ নামল ১০-এ, উত্তুরে হাওয়ায় কাঁপছে বাংলা

    পারদ নামল ১০-এ, উত্তুরে হাওয়ায় কাঁপছে বাংলা

    0
    139
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত। ভোরে ও রাতে শিরশিরে ঠান্ডা টের পাচ্ছেন কলকাতা সহ রাজ্যবাসী।
    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি নামতে পারে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমেছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও গত কয়েক দিন ধরে শীতের দাপট স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার জেরেই এই ঠান্ডার অনুভূতি। দিনের বেলা আকাশ পরিষ্কার থাকলেও ভোর ও রাতের দিকে কুয়াশার দাপট বাড়ছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশা থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
    উত্তরবঙ্গেও শীত আরও তীব্র। দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ৪.২ ডিগ্রিতে।