গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata রাজ্য জুড়ে বৃষ্টির দাপুটে ইনিংস চলবে

    রাজ্য জুড়ে বৃষ্টির দাপুটে ইনিংস চলবে

    0
    103
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একাধিক ঘূর্ণাবর্ত এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখার জেরে আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
    কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের দশটি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা সহ অন্যান্য জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
    অন্যদিকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার সহ অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।