হোটেল বুকিং চক্র ফাঁস, গ্রেফতার পান্ডা!

0
99
ছবি সৌজন্যে : নিজস্ব
অনলাইনে হোটেল বুকিংয়ের নামে প্রতারণার পর্দাফাঁস। ভুয়ো ওয়েবসাইট বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষকে ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা।
ধৃত হুজাইফা শাব্বির দরবার। পুণের কন্ধওয়া খুর্দ এলাকার বাসিন্দা ওই ব্যক্তি পেশায় ওয়েব ডেভেলপার বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে জেরা করে চক্রের বাকিদের হদিস জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তদন্তে উঠে এসেছে, মোট ৮৩ জন প্রতারিত হয়েছেন।
তাঁদের কাছ থেকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে প্রায় ১৩ লক্ষ ৬০ হাজার ৮০৩ টাকা।