
রেশন ডিলারের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগে তপ্ত মালদার চাঁচল। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।
মাথাপিছু ২৬৬ গ্রাম চাল গম কম দেওয়ার অভিযোগ তুলে মালদার চাঁচলের রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ রেশন দোকানের দাঁড়িপাল্লায় নির্ধারিত পরিমাণ দেখালেও অন্য কাটায় ওজন করলে চাল কম দেখাচ্ছে। মাথাপিছু ২৬৬ গ্রাম করে চাল গম কম দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন চাঁচলের শাহবাজপুরের কালীতলার এলাকার বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই চাল গম কম দেওয়া হচ্ছে। এরপরেই ক্ষুব্ধ গ্রামবাসীরা রেশন ডিলার আলাউদ্দিন আহমেদকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।








