গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ফের মা হচ্ছেন মেগান ফক্স

    ফের মা হচ্ছেন মেগান ফক্স

    0
    150

    হলিউড অভিনেত্রী মেগান ফক্স আবারও মা হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় অন্তঃস্বত্ত্বা হওয়ার বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী।

    সংগীতশিল্পী মেশিন গান কেলির সঙ্গে দাম্পত্য জীবনে প্রথম সন্তানের জন্ম দিতে প্রস্তুত মেগান। এর আগে প্রথম সংসারে তিন সন্তান রয়েছে মেগানের। ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেছেন মেগান ফক্স। একটিতে তার বেবিবাম্প, অন্যটিতে প্রেগন্যান্সি পরীক্ষার ইতিবাচক রেজাল্টের ছবি। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন,সত্যি কোনো কিছুই হারিয়ে যায় না। স্বাগত জানাছেন। অন্যদিকে রিপোর্ট অনুসারে, ২০২২ সালে বাগদান সারেন মেগান ফক্স ও গায়ক মেশিন গান কেলি।এক বছর আগে এ জুটি বাবা-মা হতে যাওয়ার কথা জানিয়েছিল। কিন্তু হঠাৎ মেগানের গর্ভপাত হয়। তবে এবার সুসংবাদ দিয়েছেন অভিনেত্রী মেগান ফক্স।অন্যদিকে,মেগান ফক্সের দাম্পত্য জীবন বেশ আলোচিত। ২০০৪ সালে হোপ অ্যান্ড ফেইথ সিনেমার শুটিং সেটে দেখা হয় মেগান ফক্স ও অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের।তখন মেগানের বয়স ১৮ আর ব্রায়ানের ৩০। বয়সের ব্যবধান বেশি হওয়ায় সম্পর্কে জড়াতে গিয়েও দ্বিধায় পড়েছিলেন মেগান। শেষ ২০১০ সালে দ্বিধা-দ্বন্দ্ব পেছনে ফেলে অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান ফক্স। এ সংসারে তাদের তিনটি পুত্র সন্তান রয়েছে। ২০২০ সালে ভেঙে যায় মেগানের প্রথম সংসার।এদিকে,ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে সংসার ভাঙার দু’ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই নতুন প্রেমিক মার্কিন সংগীতশিল্পী মেশিন গান কেলির সঙ্গে নাম জড়িয়ে খবরে আসেন মেগান ফক্স। মেশিনের আসল নাম রিচার্ড কোলসন বেকার।বয়সে তিনি মেগানের চার বছরের ছোট।

    ২০২০ সালের জুন মাস থেকে মেগান আর মেশিনের প্রেম শুরু। ২০২২ সালের জানুয়ারিতে তারা বাগদানের ঘোষণা করেন।

    ছবি  সৌজন্যে : ওয়েবসাইট