
সুনীতাদের ক্যাপসুল আটলান্টিকের জল স্পর্শ করতেই গোটা বিশ্ব শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিয়েছে সুনীতা, বুচ ও তাঁদের দুই সঙ্গীকে। কুলিং ডাউনের পর মডিউল থেকে তৃপ্ত হাসিমুখে সুনীতার বেরানোর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিভিন্ন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ক্রীড়াবিদ, চলচ্চিত্র তারকা থেকে আমজনতা সবাই যে যার নিজেদের মতো করে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারীকে। নিজের এক্স হ্যান্ডেল পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তায় তিনি লিখেছেন, সুনীতা সহ অন্য চার নভশ্চর দেখালেন আসল ধৈর্য্য কী জিনিস। তাঁদের মহাকাশের রূপকথা কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা জোগাবে।
সেইসঙ্গে সুনীতা এবং তাঁর বাবার সঙ্গে নিজের একটি পুরানো ছবি শেয়ার করেছেন। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসএক্স প্রধান ইলন মাস্ক প্রমুখ।
