গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Hooghly সঙ্গীতার দেহ ফিরল চুঁচুড়ায়, হাহাকার পরিবারে 

    সঙ্গীতার দেহ ফিরল চুঁচুড়ায়, হাহাকার পরিবারে 

    0
    175
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মায়ানগরীতে গিয়ে রহস্যমৃত্যু হয়েছিল চুঁচুড়ার যুবতী সঙ্গীতা চক্রবর্তীর। কফিনবন্দি দেহ চুঁচুড়ার কারবালার বাড়িতে ফিরতেই শোকাতুর তাঁর পরিবার। মুম্বইতে গিয়ে রহস্যমৃত্যু হয় চুঁচুড়ার যুবতীর।
    অবসাদ কাটাতে কিছুদিন আগে মুম্বইয়ের একটি যোগাশ্রমে গিয়েছিল চুঁচুড়া কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী। সেখানে একটি বাঁধের জলে পড়ে মৃত্যু হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী কাল মুম্বইয়ে পৌঁছন। বুধবার বিমানে করে কফিনবন্দি মৃতদেহ নিয়ে আসা হয় দমদমে। সেখান থেকে চুঁচুড়ায়। পাড়ার মেয়ের অকস্মাৎ মৃত্যুর খবরে শোকের আবহ ছিল। কফিন আসতেই গোটা পাড়া ভিড় করে কারবালায়। শ্রদ্ধা জানাতে জানাতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও বিজেপির স্থানীয় নেতৃত্ব।
    বিধায়ক বলেছেন, যে কোনও মৃত্যুই দুঃখের। যুবতীর কীভাবে মৃত্যু হল তা জানতে ময়নাতদন্ত হয়েছে। তার রিপোর্ট এলে কারণ জানা যাবে।