গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata উত্তাল বিধানসভায় একে একে সাসপেন্ড শঙ্কর-অগ্নিমিত্রা

    উত্তাল বিধানসভায় একে একে সাসপেন্ড শঙ্কর-অগ্নিমিত্রা

    0
    91
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাঙালি হেনস্থার প্রতিবাদে বিধানসভার বিশেষ অধিবেশন থেকে শুভেন্দু অধিকারীর পর একে একে সাসপেন্ড করে দেওয়া হয়েছে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালকে। নিজের আসনে শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

    তখন তাঁকে বাইরে বার করতে ৭-৮ জন মার্শাল হাজির হন। বিজেপি বিধায়কদের সঙ্গে বিধানসভার নিরাপত্তারক্ষীদের মধ্যে হাতাহাতি বেধে যায়। শঙ্কর ঘোষকে টেনে হিঁচড়ে বাইরে বার করার চেষ্টা করেন মার্শালরা। শঙ্কর ঘোষকে ঘিরে রেখে স্লোগান, মার্শালদের বাধা দেন বিজেপি বিধায়করা। মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। টানা হেঁচড়ায় অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যেই টানা স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর আগে অগ্নিমিত্রার নাম থাকলেও কেন তাঁকে বলতে দেওয়া হচ্ছে না এই নিয়ে চিৎকার করতে থাকেন বিজেপি বিধায়করা।

    শঙ্কর ঘোষকে কেন সাসপেন্ড করা হয়েছে তা নিয়ে টানা চেঁচাতে থাকেন অগ্নিমিত্রা পালরা। এরপরেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকেও সাসপেন্ড করে দেওয়া হয়। তাঁকে মহিলা মার্শালরা বাইরে বের করে দেন।