ঝটিকা সফরে মায়াপুরে অমিত শাহ

0
297
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
এবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই শাহ রাজ্যে আসবেন বলে খবর।
মায়াপুরের ইসকনের মন্দিরে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে বলে প্রাথমিক খবর। আগামী ১৮ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দিন দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সেনাবাহিনীর কপ্টারের তিনি পৌঁছে যাবেন মায়াপুরে। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সড়কপথে গাড়িতে প্রথমে ইসকনের শঙ্খভবনে যাবেন তিনি। এরপর পৌঁছবেন ইসকনের পদ্মভবনে। সেখানেই তিনি সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করতে পারেন। বৈঠক শেষে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মতিথি পালনের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ।
মন্দিরে শ্রীকৃষ্ণের আরতিও করতে পারেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মায়াপুর সফর ঘিরে শুরু হয়েছে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা।