
নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে হুগলির হরিপালে শুক্রবার সন্ধেয় টিউশন থেকে বাড়ি ফিরছিল ওই নাবালিকা।
অভিযোগ সেই সময় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান মেয়েটির হাত ধরে টেনে নির্জন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। চিৎকার চেঁচামেচিতে স্থানীয় এসে অভিযুক্ত জওয়ানকে ধরে ফেলেন। এরপর গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান হরিপালের তৃণমূল প্রার্থী করবী মান্না।
অভিযুক্ত জওয়ানকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ অভিযুক্ত জওয়ানকে আটক করে নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।









