
২৬-র বিধানসভার ভোট অবাধ,শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবার বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। কড়া নজরদারির মাঝে প্রথম দফার ভোট মিটতেই হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করার নিৰ্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কেবল সাসপেনশনই নয়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করারও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, হিঙ্গলগঞ্জের ওসির বিরুদ্ধে কমিশনের দফতরে গুরুতর অভিযোগ জমা পড়েছিল। পক্ষপাতদুষ্ট আচরণ, রাজনৈতিক মহলের সঙ্গে গোপন আঁতাত এবং ভোটের সময় সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখতে ব্যর্থ হওয়া।
গত ২১ এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক এই সংক্রান্ত একটি রিপোর্ট পাঠান কমিশনে। সেই রিপোর্টের তথ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
