
বিজেপি আর কমিশন মিলে তাঁর সব কেড়ে নিয়েছে। ময়নাগুড়ির সভা থেকে এভাবেই আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন গ্যাস থেকে পেট্রোলের দাম বাড়িয়েছে। তাঁর হাতে আর কিছু নেই।
তাঁর কিছু করার নেই। তবে তাঁর কাছে মানুষ আছে। তিনি আরও বলেছেন নোটবন্দির জন্য মানুষকে লাইনে দাঁড় করায়, এসআইআর-র জন্যও মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। বহু মানুষের মৃত্যু হয়েচে। আক্রমণ করে বলেছেন বিজেপি মানুষের জীবন কাড়ে, কিন্তু তৃণমূল ফিরিয়ে দেয়। তিনি আরও বলেছেন বিজেপির সব প্রচার সোশ্যাল মিডিয়ায়। বাস্তবে কিছু নেই। নির্বাচন কমিশনেও নথিতে বিজেপির প্রতীক। বিজেপির গলায় দড়ি দিয়ে মরা উচিত।
এরা গণতন্ত্র, সংবিধান মানছে না। এরপর হয়ত বলবে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করবে। তবে তিনি বেঁচে থাকতে এটা হতে দেবেন না।
