মধ্যরাত থেকে অপারেশন হতে পারে, সতর্ক করলেন মমতা

0
2040
ছবি সৌজন্যে :ফেসবুক

ইভিএম মেশিন নিয়ে সতর্ক করে মধ্যরাত থেকে অপারেশনের আশঙ্কা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষের সভা থেকে তৃণমূল নেত্রী বিজেপির থেকে সাবধান হতে বলেছেন।

তাঁর কথায় ভোটের মেশিন খুব সাবধান হতে হবে, ওদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং করা। তিনি আরও বলেছেন প্রথমে দেখাবে বিজেপি জিতছে। অনেককে গ্রেফতার করার চেষ্টা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাঁর কাছে খবর আছে রবিবার মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। টিভিতে যদি দেখায় ওরা জিতবে, আদতে সেটা মিথ্যে। বিজেপির কোনও ক্ষমতায় নেই তৃণমূলের জয় আটকানো। বহিরাগতদের দিয়ে ভোটলুঠের চক্রান্তের আশঙ্কা করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ভোট কিনতে টাকা বিলি করছে বিজেপি। কাউকে অ্যাকাউন্ট নম্বর দিতে বারণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কালো টাকা ঢুকিয়ে দিয়ে পরে ইডি, সিবিআই পাঠিয়ে দেবে।