গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি কমিশনের

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি কমিশনের

    0
    43
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্যের ২৯৪টি আসনে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। দুই দফার ভোট শুরু হবে সকাল ৭টা থেকে।
    রাজ্যে প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে। গণনা আগামী ৪ মে। ইতিমধ্যে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। পাহাড়ে তিনটি আসন তারা ছে়ড়ে দিয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে। বিজেপি এ পর্যন্ত তিন দফা প্রার্থিতালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফায় ১৪৪টি, দ্বিতীয় দফায় ১১২টি আসনে প্রার্থীদের নাম জানানো হয়। এখনও ১৯টি বাকি রয়েছে। বামেরা প্রথম দফায় ১৯২, দ্বিতীয় দফায় ৩২ এবং তৃতীয় দফায় ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
    রবিবার ২৮৪টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। অন্যদিকে, হিংসামুক্ত নির্বাচন করতে নির্বাচন কমিশনের তরফে প্রস্তুতি শুরু হয়েছে।