
ভোটে হারাতে হলে আগে থেকে বলে দেবেন, এবার ভোটে হারাব। তাতে কোনও ক্ষতি নেই।
উন্নয়নের পাঁচালি প্রচারে গিয়ে এমনই আক্ষেপ শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার গলায়। তাঁর মন্তব্য, যদি ভাবেন দলকেও হারাবেন, তাও করুন। বলে করুন, না বলে করবেন না। বিশ্বাসঘাতকতা করবেন না।সোমবার বোলপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ২১ নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালি তৃণমূল সরকারের ১৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলাকে তাঁদের হাতে উন্নয়নের পাঁচালি বই তুলে দেওয়া হয়, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের বিবরণ তুলে ধরা হয়েছে। বইটি খুব মনযোগ দিয়ে দেখেন তাঁরা। এরপরই চন্দ্রনাথ সিনহা সকলের উদ্দেশে বলেছেন, দল কিংবা তাঁকে পছন্দ না করতে পারেন।
ভোটে হারাতে হলে আগে থেকে বলে দেবেন, এবার ভোটে হারাবেন। কিন্তু বিশ্বাসঘাতকতা করবেন না।
