যত কম দফায় হয় ততই শান্তিপূর্ণ ভোট: শুভেন্দু

0
57
ছবি সৌজন্যে : নিজস্ব

একজন ভোটার সকালে কোচবিহারে ভোট দিয়ে তিন দিন পরে মালদায় ভোট করে তার তিন দিন পর বারাসত এরপর ভবানীপুরে হাতের কালি তুলে ভোট দেবে এমনটা যাতে না হয়। ভোট ঘোষণার আগেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

তাঁর কথায় যত কম দফায় ভোট হবে ততই শান্তি থাকবে। বিজেপির প্রতিনিধিরা সেকথা নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছে। তিনি আরও বলেছেন বাহিনীর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনকে নিতে হবে।

কিন্তু বাহিনী যদি পুলিশের হাতে তাহলে এর ব্যবহার হবে না। গিরিশপার্কের ঘটনা সেটাই প্রমাণ করেছে।