২৪ ঘণ্টার সময় বেধে হুমায়ুন কবিরকে ফের শোকজ

0
1857
ছবি সৌজন্যে : নিজস্ব

ঠুসে দেওয়া মন্তব্যে অনড় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূলের পরিষদীয় কমিটি। ২৪ ঘণ্টার মধ্যে হুমায়ুন কবিরকে জবাবদিহি করতে বলা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পরেও শুভেন্দু অধিকারী ইস্যুতে কেন প্রকাশ্যে মন্তব্য করেছেন তার কারণ জানতে চাওয়া হয়েছে হুমায়ুন কবিরের কাছে। এর আগে ২৭ নভেম্বর দল বিরোধী কাজের অভিযোগে ভরতপুরের বিধায়ককে শোকজ করা হয়েছিল। অন্যদিকে প্রকাশ্যে ঠ্যাং ভেঙে দেওয়া মন্তব্য করায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরিকে ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবারও দিনভর চর্চায় শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য। ভরতপুরের হুমায়ুন কবির বলেছেন ঠুসে দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। নিরাপত্তা বাড়ানোর জন্য স্পিকারের সচিবালয়ে চিঠি দিয়েছেন। যার দম নেই তিনি এসব কথা বলেন কেন। হুমায়ুন কবির আরও বলেছেন তিনি একাই তো মুখ খুলেছেন, তাতেই বলছে বিধানসভার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাদের দলের বিধায়ক বলছে খুন হয়ে যেতে পারেন।

বিধানসভায় বিধায়করা কি খুন করতে আসেন নাকি। শুভেন্দু অধিকারীও বিধানসভার সদস্য, তিনিও তাই। তিনি যদি ছুঁড়ে ফেলার কথা বলতে পারেন, তবে ঠসে দেওয়া বললে দোষ কোথায়।