
পরনে হালকা সাদা রঙের ব্লেজারের উপর রুপোলি সুতোর কাজ করা। গলায় ঝুলছে লম্বা স্কার্ফ। এই পোশাকেই র্যাম্পে হাঁটলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সঙ্গে ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরই চরম ব্যস্ত সুকান্ত মজুমদার। তবে সব ব্যস্ততার মাঝেও সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন তিনি। নয়া দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শো-তেই পাশাপাশি র্যাম্প ওয়াক করেছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী।ভারতের ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতেই এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে সামিল হয়ে এবং র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা ভাগ করে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, সত্যিই এটা সংস্কৃতি ও উদ্ভাবনের উদযাপন।








