
পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ব্রিগেডে নতুন মন্ত্রিসভার ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। প্রথমবার বাংলায় ক্ষমতায় বিজেপি।
আর এই অনুষ্ঠানকে স্মরণিয় করে রাখতে বাঙালি অস্মিতাকে তুলে ধরা হবে। বাংলার সংস্কৃতির পাশাপাশি বাঙালির প্রিয় খাবার ঝালমুড়ি থেকে রসগোল্লার স্টল থাকছে ব্রিগেডে। শোনা যাচ্ছে ধূতি পাঞ্জাবি পরে শপথ নিতে পারেন নতুন মন্ত্রিরা। অনুষ্ঠানের সূচনা হবে রবীন্দ্রসঙ্গীতে। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে সমাজের বিশিষ্ট সমাজসেবি, ক্রীড়াবিদ, সিনে জগতের তারকাদের। ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
সবমিলিয়ে ব্রিগেডে শপথ অনুষ্ঠান পরতে পরতে বাংলা ও বাঙালির। এদিকে শহরে প্রধানমন্ত্রী থাকায় শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টে পর্যন্ত মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা সংক্রান্ত ছাড় রয়েছে।







