জঙ্গি-অনুপ্রবেশকারীদের অস্থানায় রাজ্য, তোপ সুকান্তর

0
184
ছবি সৌজন্যে : নিজস্ব
রাজ্যে জঙ্গি কার্যকলাপ এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আস্তানায় পরিণত হয়েছে রাজ্য। বিভিন্ন সংবাদমাধ্যমের ৫ দিনের হেডলাইন পোস্ট করে সুকান্ত মজুমদার দাবি করেছেন রাজ্যের অবস্থা শিউরে ওঠার মত।
রাজ্য বিজেপি সভাপতির দাবি অসম পুলিশের সাহায্যে আনসারুল্লা বাংলা জঙ্গি সংগঠনের ৮ জঙ্গির গ্রেফতার পর জানা গিয়েছে এরে মধ্যে কেউ হরিহরপাড়া, কান্দি সহ একাধিক জায়গার ভোটার। কেউ কেউ আবার দুই বিধানসভা কেন্দ্রের ভোটার। সুকান্ত মজুমদারের কথায় সীমান্তে ফেন্সিংয়ের জন্য কেন্দ্রকে জমি দিচ্ছে না রাজ্য। তারজন্যই অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকে অবৈধভাবে আধার, ভোটার কার্ড বানিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে।
এক জঙ্গির বউদি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন বলেও দাবি করেছেন সুকান্ত মজুমদার। এর আগে বাংলাদেশে মহিলাকে নির্যাতন করে খুনের অভিযোগ সামনে আসতে ইউনুস সরকারের তুলোধনা করেছেন।