গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata শিক্ষকদের ধর্নায় শিশুরা, পুলিশের রিপোর্ট চাইল শিশু সুরক্ষা কমিশন

    শিক্ষকদের ধর্নায় শিশুরা, পুলিশের রিপোর্ট চাইল শিশু সুরক্ষা কমিশন

    0
    172
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শিক্ষকদের ধর্নায় শিশুদের প্ল্যাকার্ড হাতে মিছিল করানোয় স্বতঃপ্রণোদিত অভিযোগ এনে বিধাননগর পুলিশ কমিশনারেটের থেকে রিপোর্ট তলব করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন।
    অভিযোগ শিশুদের আন্দোলনে অংশগ্রহণ করানো এবং আন্দোলন সম্পর্কিত প্ল্যাকার্ড ধরানো জুভেনাইল জাস্টিস অ্যাক্টকে লঙ্ঘন করা। এই বিষয়ে বিধাননগর কমিশনারেটের কাছ থেকে ৩ দিনের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। যদিও বিষয়টি মানতে নারাজ আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডল জানিয়েছেন কোনও শিশুকেই জোর করে আন্দোলনমঞ্চে আনা হয়নি। শিশুরা এবং তাঁদের অভিভাবকরা স্বইচ্ছায় এসেছেন। স্কুলে তাদের প্রিয় শিক্ষিক শিক্ষিকাদের দেখতে না পেয়ে তারাও বিচলিত। আন্দোলনে সামিল করানোর জন্য নয়, আন্দোলনমঞ্চে শিশুদের পাঠ দেওয়া হয়েছে। এদিকে পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকদের বিরুদ্ধই মামলা করেছে পুলিশ। ২১ মে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের আটক, হুমকির অভিযোগে মামলায় তলব করা হয়েছে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের।
    কর্তব্যরত পুলিশকর্মীদের মারধরের অভিযোগেও মামলা দায়ের হয়েছে। ১৬ মে চাকরিহারাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিধাননগর উত্তর থানার পুলিশ।