
প্রকাশিত হয়েছে ২০২৬-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল।
তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। অর্থাৎ ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। চলতি বছর পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন। পরীক্ষা দেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫জন। পাশের হার ৯১.২৩ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ। অর্থাৎ পাশের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। পূর্ব মেদিনীপুর-র পরে রয়েছে হাওড়া ৯৩.৮৪% এবং দক্ষিণ ২৪ পরগনা ৯৩.৭১%। ফলাফলের নিরিখে সব থেকে বেশি পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন এই জেলা থেকে। এ বছরের মেধাতালিকার প্রথম দশে রয়েছেন মোট ৬৪ জন। এদের মধ্যে ৫৬ জন ছাত্র এবং ৮ জন ছাত্রী রয়েছেন। এর মধ্যে প্রথম স্থানে রয়েছেন একজন। দ্বিতীয় স্থানে রয়েছেন ৩ জন। তৃতীয় স্থানে রয়েছেন ৫ জন। চতুর্থ স্থানে রয়েছেন ৩ জন। পঞ্চম স্থানে রয়েছেন ৭ জন। ষষ্ঠ স্থানে রয়েছেন ১০ জন। সপ্তম স্থানে রয়েছেন একজন। অষ্টম স্থানে রয়েছেন ১১ জন।
নবম স্থানে রয়েছেন ৯ জন। দশম স্থানে রয়েছে ১৩ জন।








