জিএসটি সংগ্রহে এগিয়ে পশ্চিমবঙ্গ, বললেন মুখ্যমন্ত্রী 

0
121
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
২০২৪-‘২৫ অর্থবর্ষে জিএসটি সংগ্রহের ক্ষেত্রে দেশের সার্বিক বৃদ্ধির হারের তুলনায় পশ্চিমবঙ্গের হার বেশি।এক্স পোস্টে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাভাবিকভাবেই তিনি উচ্ছ্বসিত এবং শুভেচ্ছাবার্তা দিয়েছেন রাজ্যের অর্থ দফতরকেও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৪-‘২৫ অর্থবর্ষে জিএসটি বাবদ ৪ হাজার ৮০৮ কোটি টাকা বেশি সংগ্রহ হয়েছে। এই সময়ের মধ্যে জিএসটি আদায়ে দেশের সার্বিক বৃদ্ধির হার ছিল ৯.৪৪ শতাংশ। পশ্চিমবঙ্গে তার তুলনায় জিএসটি সংগ্রহ বৃদ্ধির হার প্রায় ২ শতাংশ বেড়ে ১১.৪৩ শতাংশ হয়েছে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ক’দিন আগে বিদ্যুতেও সেরার শিরোপা পেয়েছিল পশ্চিমবঙ্গ। সে নিয়েও তথ্য দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।