চলতি মাসেই উত্তরবঙ্গে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

0
118
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
আগামী ১৭ থেকে ২১ তারিখের মধ্যে উত্তরবঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিলও করবেন তিনি।
আবহাওয়া ঠিক থাকলে যেতে পারেন পাহাড়ে। মুখ্যমন্ত্রীর কোচবিহার যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে উত্তরবঙ্গ সফরের আগে ৬ এবং ৭ অগাস্ট মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফরে যাবেন। প্রতি বছর ৯ অগাস্ট আদিবাসী দিবস পালিত হয়। মুখ্যমন্ত্রী আদিবাসী দিবস উপলক্ষ্যে প্রতিবছর ঝাড়গ্রামে আদিবাসী দিবস পালন করেন।
কিন্তু এবার আর একদিন নয়। চারদিন ধরে আদিবাসী দিবস পালন করা হবে।