এসআইআর সর্বনাশ, নাম বাদে কমিশন ঘেরাও, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

0
314
ছবি সৌজন্যে :ফেসবুক
এসআইআর মানেই সর্বনাশ। বাঁকুড়ার বরজোড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন এসআইআর-র বলি যাঁরা হয়েছেন তাদের নামে পাড়ায় পাড়ায় শহিদ বেদি হবে।
কাউকে ভয় না পেতে বারণ করে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন তাঁর দল এবং সরকার পাশে আছে। তাঁর দাবি এসআইআর পর্বে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।
বয়ষ্ক মানুষকে সম্মান দিতে জানে না বলে তার দাবি ৬০ থেকে ৭০ বছর বয়সী বৃদ্ধ-বৃদ্ধাদের এসআইআর শুনানিতে ডাকছে। সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও হবে।