সাইবার অপরাধ রোধে শাহকে চিঠি মুখ্যমন্ত্রীর 

0
145
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
সোশাল মিডিয়ায় ক্রমাগত উসকানিমূলক, বিভ্রান্তিকর পোস্টে শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা সামাজিক সম্মানহানির মুখে পড়ছেন।
এসব রুখতে দরকার কড়া সাইবার আইন প্রণয়নে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে তাঁর আবেদন, এসব রুখতে কঠোরতম শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তেমন হলে আইনসভা এতে হস্তক্ষেপ করুক। নির্দিষ্ট পদ্ধতি মেনে নতুন আইন প্রণয়ন হোক কিংবা যেসব আইন রয়েছে, তার সংশোধন করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু কড়া আইন প্রণয়নই নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে জনসচেতনতাও দরকার বলে মনে করছেন তিনি।
এছাড়া কোনও ঘটনা নিয়েও সোশাল মিডিয়ায় যা প্রচার চলছে, অনেক সময় দেখা যাচ্ছে, তা ঘটনা বহির্ভূত, অতিরঞ্জিত। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় এ ধরনের সোশাল মিডিয়া পোস্ট নিয়ে সতর্ক করতে হয়েছে পুলিশকেও।