গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata শান্তিকুঞ্জে শুভেন্দু, নেই ব্যারিকেড, শুভেচ্ছা জানাতে ঢল

    শান্তিকুঞ্জে শুভেন্দু, নেই ব্যারিকেড, শুভেচ্ছা জানাতে ঢল

    0
    18
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুখ্যমন্ত্রী হয়ে বাড়িতে ফিরেছেন শুভেন্দু অধিকারী। শনিবার রাতেই তিনি কাঁথির বাড়িতে পৌঁছেছেন। রবিবার সকাল থেকেই কর্মী সমর্থক অনুগামীদের ভিড়। দূরদুরান্ত থেকে মানুষজন শুভেচ্ছা জানাতে এসেছেন শান্তিকুঞ্জে।

    কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নেই কোনও গার্ডরেল। অধিকারী পরিবারের অনুরোধেই গার্ডরেল সরিয়ে দিয়েছে পুলিশ। মানুষ যাতে অবাধে যাতায়াত করতে পারে তেমনটাই চাইছেন অধিকারী পরিবার। এদিকে শনিবার রাতে কলকাতা থেকে কাঁথি যাওয়ার পথে বেশ কয়েকবার কনভয় থামিয়ে মানুষের মাঝে মিশে গিয়েছেন শুভেন্দু অধিকারী। রানিহাটি, পাঁচলা, উলুবেড়িয়া থেকে কোলাঘাট বিভিন্ন জায়গায় বারবার থমকেছে কনভয়।

    বিপুল জনসমর্থন নিয়ে বাংলায় প্রথমবার সরকার গড়েছে বিজেপি। আর পাড়ার ছেলে বুবাই মুখ্যমন্ত্রী হওয়ায় আনন্দে ভাসছে পাড়া প্রতিবেশিরা।