গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপন মিছিলে শুভেন্দু

    ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপন মিছিলে শুভেন্দু

    0
    6
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ধন্যবাদ জ্ঞাপন মিছিল করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  মিছিলের শুরুতেই চেতলা মহাবীর মন্দিরে ঢুকে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    বিজয় মিছিলে ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানান তিনি। গাড়ি থেকে হেঁটে নেমেও আসেন শুভেন্দু। বুধবার বিকালে তাঁর মিছিল চেতলা লক গেট থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত যায়। বিপুল পরিমাণ বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত করেছেন। দক্ষিণ কলকাতার ভবানীপুর, রাসবিহারী কেন্দ্রের কর্মীরা উপস্থিত আছেন। বুধবারই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ভবানীপুর কেন্দ্রকে বেছে নিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ভূমিপুত্র এবার ভবানীপুর থেকেই রাজনৈতিক লড়াই চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটিতে তাঁকে পরাজিত করে মুখ্যমন্ত্রীর পদে বসেছেন শুভেন্দু।
    আগেই ইঙ্গিত ছিল যে ভবানীপুর কেন্দ্রই তিনি রাখবেন। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন তিনি এবং নন্দীগ্রামের আসন ছেড়ে দেন।