গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata খাতা দেখতে না চাইলে অন্য শিক্ষকদের দিয়ে মূল্যায়ন: সংসদ

    খাতা দেখতে না চাইলে অন্য শিক্ষকদের দিয়ে মূল্যায়ন: সংসদ

    0
    81
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    চাকরিহারা শিক্ষকরা উচ্চমাধ্যমিকের খাতা দেখতে না চাইলে অন্য শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে মূল্যায়ন করানো হবে। এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
    তাদের তরফে জানানো হয়েছে কোনও চাকরিহারা শিক্ষক স্বেচ্ছাশ্রম দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করতে চাইলে আপত্তি নেই। কিন্তু তাদের থেকে জোর করে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে নেওয়া হবে না। তবে কোনও শিক্ষক যদি স্বেচ্ছায় উত্তরপত্র ফিরিয়ে দিতে চান তাও গ্রহণ করবে সংসদ। যে উত্তরপত্রগুলো তাঁরা স্বেচ্ছায় ফেরাবেন সেগুলো অন্য শিক্ষক শিক্ষিকাদের দিয়ে মূল্যায়ন করানো হবে।
    গত সপ্তাহে এসএসসি নিয়োগে দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে। এঁদের অনেকেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের খাতা দেখার দায়িত্বে ছিলেন।