সব হাসপাতাল থেকে রস্টার চাইল স্বাস্থ্য দফতর

0
150
ছবি সৌজন্যে : ফাইল

চিকিৎসকদের উপস্থিতির উপর নজরদারি চালাতে এবার রাজ্যের সব মেডিক্যাল কলেজের সিনিয়র শিক্ষক-টিকিৎসক থেকে জুনিয়র ডাক্তারদের ডিউটি রস্টার চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। আগামী এক মাসের ডিউটি রস্টার চেয়ে পাঠানো হয়েছে।

সোমবারের মধ্যেই ডিউটি রস্টার জমা দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। চিকিৎসকরা ডিউটি-তে উপস্থিত রয়েছে কি না দেখতে, আচমকা পরিদর্শনেও যেতে পারেন আধিকারিকরা। সার্জারির সময় সংশ্লিষ্ট সিনিয়র চিকিৎসক আছেন কি না, যাচাই করা হবে। শুধু তাই নয়, স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সিনিয়র চিকিৎসকের উপস্থিতি যাচাই করতে প্রয়োজনে সিসিটিভি ফুটেজও দেখা হবে। রস্টার অনুযায়ী ডিউটিতে হাজিরা না থাকলে বা কর্তব্যে ত্রুটি দেখিয়েছেন বলে চিহ্নিত করা হবে সংশ্লিষ্ট চিকিৎসকদের। প্রয়োজনে কড়া পদক্ষেপ করা হবে তাঁদের বিরুদ্ধে। সম্প্রতি মেদিনীপুর মেডিক্যালে কালো তালিকাভুক্ত সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি নিম্নমানের রিঙ্গার ল্য়াকটেট ব্য়বহারের ফলে এক প্রসূতির মৃত্যু ও তিনজনের অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠার অভিযোগ ওঠে।

গোটা ঘটনার জন্য চিকিৎসকদের একাংশের গাফিলতিকেই দায়ী করে রাজ্য সরকার। সিনিয়র ও জুনিয়র মিলিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর।