
সোমবার থেকে শুরু হতে ট্রাইব্যুনালের কাজ। তার আগে ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
পৈলানের শ্যামাপ্রসাদ ইন্সটিটিউশন অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে ট্রাইব্যুনালের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার সকালে সেখানে পৌঁছে গিয়েছেন হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পাল। তাঁর সঙ্গে ট্রাইব্যুনালের পরিকাঠামো খতিয়ে দেখতে গিয়েছেন অবসরপ্রাপ্ত ১৯ জন বিচারপতি, মাইক্রো অবজার্ভাররা।
ট্রাইব্যনালের জন্য পুরো পরিকাঠামো পৈলানের এই শ্যামাপ্রসাদ ইন্সটিটিউশনে তৈরি করা হয়েছিল। তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের নাম তুলতে ইতিমধ্যে অনলাইনে প্রক্রিয়া শুরু হয়েছে। এবার অফলাইনেও প্রস্তুতি শুরু করার জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে।









