
ছেলেকে যে চাকরি দেবে তাঁকেই ভোট দেবেন। ভোট চাইতে গিয়ে তৃণমূল প্রার্থী মিতা বাগের মুখের ওপর বললেন এক ভোটার। আরামবাগের মায়াপুর-২ পঞ্চায়েতের বামসা এলাকার বুধবার প্রচার করছিলেন আরামবাগের তৃণমূলপ্রার্থী মিতা বাগ।
তিনি সরাসরি বলেছেন ছেলেকে ৩ লাখ টাকা খরচ করে পড়িয়েছেন। বিজেপি তৃণমূল কেউ চাকরি দেয়নি। তাই যে চাকরি দেবে তাকেই ভোট দেব। এটাই তাঁর স্পষ্ট কথা। তিনি আরও বলেছেন চাকরি না হওয়ায় ছেলের বিয়ে দিতেও পারছেন না।
যদিও ভোটারের ক্ষোভ প্রশমনে তাঁকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেন তৃণমূল প্রার্থী। এর আগে ভোট প্রচারে বেরিয়ে চপের দোকানে ঢুকে নিজের হাতে চপ ভেজেছেন। আবার কখনও দিয়েছেন ঘুঁটে। কিন্তু এবার সরাসরি ভোটারের প্রশ্নের মুখে পড়েছেন মিতা।









