গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Medinipur মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষায় সতর্ক বন দফতর

    মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষায় সতর্ক বন দফতর

    0
    395
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে জঙ্গলমহলের পরীক্ষার্থীদের সুবিধার্থে সাইরেন বাজিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছেন বনকর্মী ও পুলিশ প্রশাসনের লোকজন।

    এমনই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায়। মাধ্যমিক পরীক্ষা নিরবিচ্ছভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে প্রশাসন সমস্ত রকম ভাবে প্রস্তুতি সেরে নিয়েছে। বিশেষ নজর রাখা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায়। বর্তমান সময়ে হাতি এ জেলার স্থায়ী বাসিন্দা। তার ফলে এই পরীক্ষার দিনগুলোতে যাতে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে তার বন্দোবস্ত রেখেছে বন দফতর।

    পশ্চিম মেদিনীপুরের জেলায় এবারের মাধ্যমিক পরীক্ষায় বসছে ৫৮ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৪৭ জন, ছাত্রী ৩০ হাজার ৭৪৩ জন। পরীক্ষা কেন্দ্র রয়েছে ১২০ টি।