চাকরিহারারা আরও ৪ মাসের ভাতা পাবেন না, স্থগিতাদেশ হাইকোর্টের

0
72
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
চাকরিহারা গ্রুপ সি, ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন ৩০ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
এর আগে জন মাসে তিন মাসের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। শুক্রবারই তার মেয়াদ শেষ হয়েছে। এবার সেই মেয়াদ বাড়ল আরও চার মাস ১০ দিন। অর্থাৎ রাজ্য সরকার যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তা এখনই কার্যকর করা যাবে না। ফলে এই চারমাস ১০ দিন ভাতা পাবেন না চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা।
২০১৬-র এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মে মাসে রাজ্য সরকার চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।