গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য 

    সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য 

    0
    185
    ছবি সৌজন্যে : কলকাতা হাইকোর্ট

    আর জি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকএবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল  কিশোর দত্ত।

    মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। সোমবার শিয়ালদহ আদালত সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেও, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী ফাঁসির দাবিতে অনড় ছিলেন। সোমবার শাস্তি ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চান দোষী যেন চরমতম শাস্তি পায়। পরে এক্স করেও তিনি স্পষ্ট করে দেন, সরকার দোষীর ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন জানাবে।

    সেইমতোই মঙ্গলবার সকালে হাইকোর্টে মামলা করার আবেদন জানাল রাজ্য। শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস সোমবার সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়ে, তাঁর রায়ে উল্লেখ করেন, আর জি কর হাসপাতালের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়।