
রাজ্যে আরও ৫১ টি জাল ওষুধের সন্ধান মিলেছে। এই ওষুধগুলো নমুনা টেস্টে ফেল করেছে।
নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। সব খুচরো ও পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওষুধগুলো প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। ৫১ টি ওষুধের নমুনার মধ্যে অ্যান্টিবায়োটিক থেকে রক্তচাপ নিয়ন্ত্রণের মেডিসিন রয়েছে।
সংক্রমণ প্রতিরোধে জন্য জরুরি অ্যান্টিবায়োটিক, স্নায়ু রোগীদের জন্য ওষুধও রয়েছে। ৫১ টি ওষুধের নমুনায় রয়েছে জীবনদায়ী এবং এলার্জির ওষুধও।
