গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজ্যপালের

    অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজ্যপালের

    0
    110
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ওয়াকফ বিরোধী আন্দোলনে ৩ জনের মৃত্যু হয়েছে। অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর, ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে।
    এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র মন্ত্রকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদে কয়েকদিন যে সব ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সচিবকে চিঠিটি পাঠানো হয়েছে। মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতি নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এরপরেই যাবতীয় পরিস্থিতি বিবেচনা করে রাজভবন থেকে চিঠি পাঠানো হয়েছে দিল্লিতে।
    ওই চিঠিতে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তিনি মুর্শিদাবাদে শান্তি ফেরানোর কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তাঁর যে বিস্তারিত কথা হয়েছে সেই বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে।