
রামনবমীর দিন কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মন্দিরে গিয়ে যথাযোগ্য মর্যাদায় ধুপ-ধুনো-ফুল-মিষ্টি সহযোগে রাম মন্দিরে পুজো দিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। মন্দির সংলগ্ন এলাকায় চেকপোস্ট, নজরদারি ক্যামেরা এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। এদিকে, রামনবমী উপলক্ষ্যে রাজভবনে পিস রুম খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সেখানে বলা হয়েছিল কোনোরকমের কোথাও অশান্তি বা ঝামেলার খবর হলে রাজভবনে জানাতে। এর আগে এক্স পোস্টে রাজভবনের তরফে।








